রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেপ্তার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩১

রূপগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক ও ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-১।

র্যাব-১ প্রেস ব্রিফিংয়ে জানায়, গতকাল রবিবার র্যাব-১ এর সিপিসি-৩ এর  পূর্বাচল ক্যাম্প চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে (২৮) গ্রেফতার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চনপাড়া পুনর্বাসন এলাকায় চাঞ্চল্যকর খোরশেদ হত্যা, আলোচিত আরজু আক্তার ধর্ষণসহ সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি।