সেতু বিভাগের সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভুঁইয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
গত সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) মোশাররফ হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করে। একই অভিযোগে দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের পরামর্শে প্রথমে তাকে সেতু বিভাগ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। এতেও বিশ্ব ব্যাংক খুশি না হওয়ায় তাকে ছুটিতে পাঠনো হয়। ছুটি শেষে পুনরায় কর্মস্থলে যোগদানের পর গতকাল তাকে ওএসডি করা হলো।
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এ প্রকল্পের পরিচালক রফিকুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ আগেই বাতিল করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদকে ওএসডি করার প্রক্রিয়া চলছে। সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণের অভিযোগে মামলা হলে তাকে কাজ থেকে বিরত রাখা হয়
