নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে জনসংযোগের অংশ হিসাবে আগামী ২৬ ডিসেম্বর রাজধানীতে দিনভর অন্তত ৫টি স্থানে পথসভা করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এই পথসভা সফল করার লক্ষ্যে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এই জনসংযোগ সফল করতে মঙ্গলবার থেকে রাজধানীতে লিফলেট বিতরণ শুরু হয়েছে। ১৮ দলীয় জোটের আগের ঘোষণা অনুযায়ী খালেদা জিয়া ঢাকায় এবং জোট নেতারা সারাদেশে গণসংযোগ করবেন। এর আগে ২৩ ডিসেম্বর থানা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে।
