বছর শেষেও ইউটিউবে শীর্ষে গ্যাংনাম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
ইউটিউবে আপলোড করার পর থেকেই রাজত্ব করছে ‘গ্যাংনাম স্টাইল’। চলতি বছরে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবেও স্বীকৃতি পেয়েছে এই ভিডিওটি। সম্প্রতি ইউটিউবে চলতি বছরে সবচেয়ে বেশি দেখা ভিডিওটির তালিকা প্রকাশ করেছে গুগল। এই ভিডিওটি চলতি বছরে দেখা হয়েছে ৯৭১ মিলিয়নেরও বেশি বার। এর পরের অবস্থানেই রয়েছে মিউজিক ভিডিও ‘ওয়াক অব দ্য আর্থ’। আর উগান্ডার যুদ্ধাপরাধী জোসেফ কনির বিচারের দাবীতে প্রচারণা চালানোর তৈরি ভিডিও ‘কনি ২০১২’ দখল করে তৃতীয় স্থান। তালিকার চতুর্থ স্থানে রয়েছে জাস্টিন বিবার এবং সেলিনা গোমেজের ভিডিও ‘কল মি মেবি’।