অ্যাক্রোনিসের ডিস্ট্রিবিউটর হলো এনজেন আইটি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
ডাটা ব্যাকআপ এবং রিকভারি সলিউশনে বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান অ্যাক্রোনিস। এই অ্যাক্রোনিস ডাটা ব্যাকআপ অ্যান্ড রিকভারি সলিউশনের ডিস্ট্রিবিউটর নিয়োজিত হয়েছে দেশিয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এনজেন আইটি। এর ফলে এখন বাংলাদেশ, নেপাল এবং ভুটানে অ্যাক্রোনিস পণ্য ও সলিউশনের বাজার সম্প্রসারণ এবং ডিস্ট্রিবিউশনের কাজ করবে এনজেন আইটি। এনজেন আইটি এখন অ্যাক্রোনিসের রিসেলারশিপও প্রদান করছে। অ্যাক্রোনিস পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৮৪১৪২৪২০০, ৯১১০৩৪৮ নম্বরে। ওয়েবসাইট :www.ngenitltd.com।