ধার করাটা ভিক্ষা করার চাইতে বেশি উন্নত নয়।
- লেসিং
তুমি যা ধার দাও তাই হারাবে। - প¬ুটাস
যদি টাকার মূল্য নিরূপণ করতে চাও তাহলে টাকা ধার করার চেষ্টা করে দেখ। - ফ্রাঙ্কলিন
টাকাটা ধার দিলে যে ক্ষতি হয় তাহলো হয় টাকাটা হারানো যায়, নচেত্ একজন শত্রু লাভ হয়।
- আলবেনীয় প্রবাদ
বন্ধু খোয়াতে চাও? তবে তাকে কিছু ধার দাও।
- এস্টোনিয়ান প্রবাদ
