বিজিডিসিএল গত অর্থবছরে ১০৫ কোটি টাকা মুনাফা করেছে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:০৫
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) গত অর্থবছরে ১০৫ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। গতকাল বুধবার বিজিডিসিএল’র একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা যায়, গত অর্থবছরে ২৯৯১ মিলিয়ন ঘণমিটার গ্যাস বিক্রির বিপরীতে বিজিডিসিএল ১২২৭ দশমিক ৯৬ কোটি টাকা রাজস্ব আদায় করে। এতে কোম্পানিটি করপূর্ব নিট মুনাফা অর্জন করেছে ১০৫ দশমিক ৬০ কোটি টাকা এবং রাস্ট্রীয় কোষাগারে ৭৪ দশমিক ৫০ কোটি টাকা জমা দিয়েছে। আগামি অর্থ বছরে এ মুনাফা আরো বাড়তে পারে বলে বিজিডিসিএল আশাবাদ ব্যক্ত করেছে।