বিজয় ও নির্বাচনের এই মাসে দেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ ক্রেতাদের জন্য দিচ্ছে নির্বাচনী বিশাল মূল্যছাড়। তাদের ৬টি আউটলেটে থাকছে ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও ঈশ্বরদী আউটলেটে ৭০% পর্যন্ত এবং নেত্রকোনা, কিশোরগঞ্জ ও শেরপুর আউটলেটে ৫০% পর্যন্ত মূল্যছাড়। রঙ বাংলাদেশের বর্ণাঢ্য সম্ভার থেকে বেছে নিতে পারবেন পছন্দের সামগ্রী। এখানে আছে সকল বয়সের সবার জন্য বিভিন্ন ধরনের অনন্য ডিজাইনের পোশাক—শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। আরো রয়েছে জুয়েলারি, ব্যাগ, বেডকাভার, ম্যাট,শোপিস, নানা ডিজাইনের মগসহ নানা ধরনের গৃহস্থালী ও উপহার সামগ্রী।
