রাজপুণ্যাহ উপলক্ষে বোমাং রাজার সংবাদ সম্মেলন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২২
বান্দরবানে শত বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ (পইংজ্রা) উত্সব শুরু হবে ৩ জানুয়ারি। গতকাল বুধবার রাজবাড়িতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বোমাং সার্কেলের ১৬ তম রাজা কেএসপ্রু (ক্যসাইন প্রু)। এবারের রাজপুণ্যাহ উত্সব হচ্ছে বর্তমান নবনিযুক্ত বোমাং সার্কেলের ১৬ তম রাজা কেএসপ্রু’র ১ম রাজপুণ্যাহ এবং বোমাং সার্কেলের ১৩৭তম রাজপুণ্যাহ উত্সব। জাঁকজমকভাবে ৫ দিনব্যাপী বান্দরবানবাসীর সার্বজনীন উত্সব হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ মেলা আয়োজনের ঘোষণা দিয়েছেন বর্তমান রাজা। এ সময় রাজপরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য রাজকুমার উচ প্রু, মৌজা হেডম্যান ক্যমং প্রু, রাজকুমার মংটিং প্রু, সাংবাদিক অধ্যাপক মোঃ ওসমান গনি, আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।