লালপুরে শিবিরের নয় নেতা কর্মী আটক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৩
জামায়াতে ইসলামির কেন্দ ীয় কমিটির প্রচার সম্পাদক তাসনীম আলমের মুক্তির দাবীতে ও জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলা চত্বর থেকে ইসলামি ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ ৯জনকে গ্রেফতার করে। বুধবার তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা লালপুর উপজেলা মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিছিল শুরু করে। এ সময় উপজেলা এলাকায় অবস্থানরত পুলিশের দল লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং শিবিরের সভাপতিসহ ৯জন ছাত্র শিবিরকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শিবিরের সভাপতি হামিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সোলায়মান আলী, হাসিবুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজমুল হক, মাসুম আলী ও আতিকুর রহমান।