চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে মাগুরায় শিক্ষক-কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগুরা সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী মাঠে এ সমাবেশ হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মাগুরা জেলা শাখার আহবায়ক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল রেজাউল করিম, চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, প্রধান বক্তা ছিলেন কাজী আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অবহেলিত। তারা এ দুর্মূল্যের বাজারে মাত্র একশত টাকা বাড়ি ভাড়া পান।
