বিশ্বনাথের মাদানিয়া মাদ্রাসার ৫৪ বছর পূর্তিতে মতবিনিময়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৫
সিলেটের বিশ্বনাথে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় ৫৪ বছর পূর্তি ও ৩০ সালা দস্তারবন্দী উপলক্ষে ২দিনব্যাপী আন্তজার্তিক ইসলামী ‘মহাসম্মেলন’ ২১ ও ২২ ডিসেম্বর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওলাদে রাসূল (সা.) আল্ল¬ামা সায়্যিদ আরশাদ মাদানী ভারত। ৫৪ বছর পূর্তি সফল করতে মঙ্গলবার আন্তর্জাতিক সম্মেলন আয়োজন কমিটি মাদ্রাসার হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক হাফেজ হুসাইন আহমদ, যুক্তরাজ্য জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শরীফ খান, মুহাদ্দিস মাওলানা আতাউর রহমান, মুফতি খন্দকার হারুনুর রশীদ, শিক্ষক মাওলানা বিলাল আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শহিদুর রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তজম্মুল আলী রাজু, খালেদ মাসুদ রনি, আশিক আলী, মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ আলী শিপন, সাইফুল ইসলাম বেগ, নাজমুল ইসলাম মকবুল, মশিউর রহমান, জামালউদ্দিন।