পটুয়াখালীর বাউফল উপজেলায় বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হুইপ আসম ফিরোজ। উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী হেলেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মমতাজ বেগমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাং, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রুনিয়া বেগম, শ্রমিক লীগের আহ্বায়ক মোশারেফ হোসেন খান, ইসরাত জাহান, মোর্শেদা জাহান লিপি, মনির হোসেন মোল্লা, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে উক্ত ৩টি সংগঠনের কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে অধ্যাপিকা মমতাজ বেগমকে সভাপতি এবং ইসরাত জাহানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামী লীগের, ফেরদৌসী ফরহাদকে সভাপতি ও সানজিন কবির নূপুরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের এবং মোশারেফ হোসেন খানকে সভাপতি ও মো. চান মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়।
