কলমাকান্দা বিজিবি দিবস পালন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৭
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ চত্বরে বিজিবি দিবস উপলক্ষে গতকাল বুধবার বিজিবি ১১ ব্যাটালিয়ান নেত্রকোনার উদ্যোগে মাদক, নারী ও শিশু পাচার, সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে এক সভা উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ১১ বিজিবি ব্যাটালিয়ান এর কমান্ডিং অফিসার লেঃ কঃ হা-মং ও উপজেলা প্যানেল চেয়ারম্যান ডাঃ ফজলুল হক। বক্তব্য রাখেন ইন্দ জিত সাহা, শিপ্রা পাল, মোহাম্মদ আলী, আমিনুল ইসলাম ও সাংবাদিক ফখরুল আলম খসরু।