ঝালকাঠিতে প্রকাশ্যেই বৃক্ষ নিধন করে কাঠ দিয়ে ইট পোড়ানোর প্রতিযোগিতা চলছে প্রতিটি ভাটায়। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস এ ব্যাপারে ব্যবস্থা নিতে আশ্বাসের পরেও কোন কার্যকারিতা লক্ষ্য করা যাচ্ছে না। অধিকাংশ ভাটা মালিক অবৈধভাবে প্রকাশ্যেই ইট দিয়ে কাঠ পোড়ানো শুরু করেছে। ঝালকাঠির অধিকাংশ ভাটা ফসলি জমিতে এবং লোকালয়ে গড়ে উঠলেও প্রশাসনের এ বিষয়েও নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাটা মালিকদের দম্ভোক্তি এ নিয়ে লেখালেখি করে কোন লাভ হবে না। সবাইকে ম্যানেজ করেই একাজ করছে তারা। কাঠ দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি নেয়ার সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এর আগে ঝালকাঠি জেলা প্রশাসক ও বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক কাঠ পোড়ানোর আগেই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
