কুমিল্লায় বিজিবির নাট্য ও তথ্যচিত্র প্রদর্শন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৮
কুমিল্লায় ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কর্তৃক আয়োজিত সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কাজের অংশ হিসেবে নির্মিত ‘যেখানে সীমান্ত’ ও ‘সীমান্তের অতন্দ প্রহরী’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্য চিত্রনাট্য ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া কুমিল্লার সীমান্ত এলাকার কয়েকটি সড়কে বর্ণাঢ্য র্যালিসহ বিবিরবাজার ফুটবল মাঠে মঙ্গলবার এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে ‘সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার এর বিভিন্ন কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজিবির বিবিরবাজার কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আলমগীর হোসেন।