কালকিনিতে গৃহবধূ হত্যায় কোন গ্রেফতার নেই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৯
যৌতুকের জন্য মাদকাসক্ত স্বামী, শ্বশুর-শাশুড়ি কর্তৃক অমানুষিক নির্যাতনে নিহত এই উপজেলার বালীগ্রামের মনিকা বাড়ৈর (২২) ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে মামলা তুলে নেয়ার জন্য বাদীপক্ষকে হুমকি দিয়ে আসছে আসামিরা। এ খুনের কোন সঠিক বিচার না পেয়ে নিহত অন্তঃসত্ত্বার অসহায় পরিবার এখন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরের আমিরাবাদ গ্রামের সুনীলচন্দ বাড়ৈর মেয়ে মনিকা বাড়ৈর সাথে কালকিনি উপজেলার বালীগ্রাম ইউনিয়নের পশ্চিম বালীগ্রামের অতুল আশ্চার্যের ছেলে বাবুল আশ্চার্যের (৪৫) ২০০৬ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বাবুল ২ লক্ষ টাকা যৌতুকের জন্য মনিকাকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ এবং শারীরিক নির্যাতন করে আসছিল। মনিকার বাবা গরিব হওয়ায় এ যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় বাবুল ও তার পরিবারের লোকজন ২৬ নভেম্বর ৬ মাসের অন্তঃসত্ত্বা মনিকার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করে। এ হত্যার অভিযোগে স্বামী বাবুল আশ্চার্য, গৌরী আশ্চার্য, দীপ্ত আশ্চার্যসহ ৫ জনকে আসামি করে কালকিনি থানায় হত্যা মামলা হলেও কোন গ্রেফতার নেই।