বেলাবতে যাত্রার নামে চলছে জুয়া

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩০
যাত্রার নামে বেলাবতে জুয়া-হাউজি ও অশ্লীল নৃত্য চলছে অবাধে। যেন দেখার কেউ নেই। প্রতিবছর শীতের মৌসুমে নরসিংদীর জুয়াড়িরা তত্পর হয়ে উঠে। গত কয়েকদিন যাবত্ বেলাব উপজেলার উজিলাব গ্রামে বিজয় মেলার নামে চলছে অবাধ জুয়া, হাউজি ও নগ্ন নৃত্যের জমজমাট আসর। যার ফলে স্বল্প আয়ের সাধারণ মানুষ তাদের সর্বস্ব হারাচ্ছে এবং উঠতি বয়সের তরুণরা হারাচ্ছে তাদের চরিত্র। এ ব্যাপারে জুয়াড়ি নেতাদের সাথে যোগযোগ করা হলে আয়োজকরা জানায়, থানার ওসিসহ গোয়েন্দা পুলিশকে ম্যানেজ করেই আমরা জুয়া-হাউজি চালাচ্ছি। শুধু তাই নয় এ জুয়ার টাকা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের দিতে হয়। এ অবস্থায় গত সোমবার রাতে এলাকার কিছু লোক নরসিংদী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ বিজয় মেলার নামে জুয়া খেলা বন্ধ করার অনুরোধ জানায়।