সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩০
চান্দিনায় বিদ্যুত্ ক্যাম্প উদ্বোধন চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চান্দিনায় বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হোন, অন্যকে ব্যবহারে সুযোগ দিব-এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় বিদ্যুত্ ক্যাম্প উদ্বোধন করেন অধ্যাপক মো.আলী আশরাফ এমপি। মাদারীপুরে প্রধান শিক্ষকের ৬৩ পদ শূন্য মাদারীপুর প্রতিনিধি \ জেলার ৪টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৩টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কাজ চলছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহতসহ প্রশাসনিক কাজ বিঘ্নিত হচ্ছে। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সাহিত্য পরিষদ সম্মাননা কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ কর্মজীবনে কৃতিত্ব ও দক্ষতায় অবদান রাখায় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সাহিত্য পরিষদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ক্যাপ্টেন মনসুর আলী সাহিত্য পরিষদের আহবায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি তানভীর শাকিল জয় এমপি ১২ জন কীর্তিমান ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেন। বামনা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা জেলার বামনা উপজেলার বামনা সদর ইউনিয়নের আওয়ামী লীগের কাউন্সিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোঃ গোলাম কবির তালুকদার সভাপতি ও সৈয়দ মুশফিকুল মান্নান কুতুবল ইসলাম আকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নেত্রকোনায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত পক্ষকালব্যাপী বিজয় মেলায় মঙ্গলবার সন্ধ্যায় “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও আমাদের মুক্তিযুদ্ধ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক খায়রুল হক। নেত্রকোনা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী। কাপাসিয়ায় লাশ উদ্ধার কাপাসিয়া সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ মঙ্গলবার এক নবজাতক ও এক যুবকের লাশ উদ্ধার করেছে। গতকাল বুধবার সকালে উক্ত ডাকাতের লাশ উদ্ধার করে। উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা বাজার সংলগ্ন কাঁঠালবাগানে একদিনের নবজাতকের লাশ পুলিশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে। অপরদিকে মঙ্গলবার উপজেলার সনমানিয়া বাজারের পশ্চিম পাশে মাদুলী বিলে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সুমন (২৭)। বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে সোমবার উপজেলার আশুগঞ্জ বাজারস্থ হলিচাইল্ড স্কুলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুরের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার প্রায় সাড়ে ৮শ’ অসহায়-গরীব-দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রায়পুরায় সনদ বিতরণ রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ শিক্ষার মানসহ সব দিক দিয়ে সর্বোচ্চ সাফল্যের ভিত্তিতে “শিক্ষা প্রতিষ্ঠান উদ্দীপনা পুরস্কার ২০১২” অর্জন করেছে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও মরজাল কে এম বি উচ্চ বিদ্যালয় নামে দু’টি প্রতিষ্ঠান। মোরেলগঞ্জে আলোচনা সভা মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে পৌর শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি রফিকুল ইসলাম। মোহনগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পিরানহা মাছ মোহনগঞ্জ (নেত্রকোনা) \ মাছের দেশ মোহনগঞ্জে দেশীয় মাছ আকাল দেখা দেয়ায় মাছের চাহিদা মেটাতে বাজারে এখন নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে অবাধে। এক শ্রেণির অসাধু মত্স্যচাষি পিরানহা মাছের চাষ করে বাজারজাত করছে। খুচরা মাছ বিক্রেতারা এই মাছটিকে রূপচাঁদা মাছ বলেই বিক্রি করছে। বানারীপাড়ায় মতবিনিময় সভা বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মতবিনিময় করেছেন। মঙ্গলবার দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মনিরুল ইসলাম মনি উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলহাজ্ব গোলাম ফারুক এবং পৌর মেয়র ও আ’লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। উল্লাপাড়া ছাত্রদলের সভাপতি জেলহাজতে সিরাজগঞ্জ প্রতিনিধি \ চাচাতো ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ আটকের পর উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেনকে (৩৮) জেলহাজতে প্রেরণ করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস জানান, পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাই গোলাম রব্বানী বাদি হয়ে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার নিজ বাড়ি থেকে শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পীরগাছায় আওয়ামী লীগের সম্মেলন পীরগাছা (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগাছায় মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেএন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হাকিম সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ টিপু মুন্সি। লালপুরে ছাত্র শিবিরের মিছিল লালপুর (নাটোর) সংবাদদাতা \ মঙ্গলবার সন্ধ্যায় নাটোর লালপুর উপজেলা চত্বর থেকে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দিয়ে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ ৯জনকে গ্রেফতার করে। কুমিল্লা কারাগারে শীতবস্ত্র বিতরণ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী ৯৪জন মহিলার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আজিজ। শেরপুরে মতবিনিময় সভা শেরপুর প্রতিনিধি \ শেরপুর চেম্বার অব কমার্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ‘অদু-জয়নাল-আরিফ’ পরিষদের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও ‘অদু-জয়নাল-আরিফ’ পরিষদের সভাপতি প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু। বৌলাই ইউনিয়নের রিপোর্ট কার্ড প্রকাশ কিশোরগঞ্জ প্রতিনিধি \ কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ নং বৌলাই ইউনিয়ন পরিষদের সেবার মান সম্পর্কিত সিটিজেন্স রিপোর্ট কার্ড জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করেন টিআইবি’র গবেষণা পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আ. ব. ম. রাশেদুজ্জামান। হোমনায় সংঘর্ষে মহিলাসহ আহত ৬ হোমনা সংবাদদাতা \ কুমিল্লা হোমনা উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। বুধবার উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর গ্রামের আবুল বাশারের পরিবারের সাথে একই গ্রামের তফাজ্জল হোসেনের পরিবারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সেলিম (২৫), দেলোয়ার (২২), তফাজ্জল (৫০), ইউনুছ (৩৫) ও তফাজ্জলের মেয়ে মনোয়ারা বেগম (২৬) আহত হয়। আদিতমারীতে স্মরণ সভা আদিতমারী (লালমনিরহাট) \ লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা কান্তেশ্বর বর্মণের ৪৫তম তিরোধান দিবস উপলক্ষে বুধবার স্কুল ও কলেজ মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় স্কুল ও কলেজের প্রশাসনিক প্রধান রনজিত্ কুমার দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব মজিবর রহমান। বোদা আওয়ামী লীগের সম্মেলন বোদা (পঞ্চগড়)\পঞ্চগড় বোদা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার বোদা মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুলাউড়ায় অন্ধকল্যাণ সমিতির লেন্স সংযোজন কুলাউড়া সংবাদদাতা\ যুক্তরাষ্ট্রের আহমদ সোহান ফাউন্ডেশনের অর্থায়নে , জাতীয় অন্ধকল্যাণ সমিতি মৌলভীবাজার-এর সহযোগিতায় এবং কুলাউড়া চক্ষু শিবির পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বুধবার কুলাউড়ায় চক্ষু শিবিরের আয়োজন করা হয়। চক্ষু শিবির পরিচালনা কমিটির সভাপতি এনামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য এডঃ নওয়াব আলী আব্বাস খান মহেশপুর মুক্তিযোদ্ধাদের সমাবেশ মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা \ বুধবার মহেশপুর মুক্তিযোদ্ধা কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। বড়াইগ্রামে হরতালে পুলিশের লাঠিচার্জ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত নেতাকর্মীরা। এছাড়া পাবনা-নাটোর মহাসড়কের ধানাইদহ, দাঁইড়পাড়া ও আহম্মেদপুরে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে তারা।