সুদানে সামরিক সরকার এবং বিরোধীরা নতুন একটি কাউন্সিল গঠনে সম্মত হয়েছেন। একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিল দায়িত্ব পালন করবে। শনিবার সামরিক কাউন্সিল এবং বিক্ষোভকারীদের নেতৃত্বদানকারী সংগঠন দ্য ডিক্লারেশন অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জেস ফোর্সেস’র মধ্যকার বৈঠকে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। তবে এখনো বিরোধ রয়েছে। সামরিক কাউন্সিল চায়, নতুন কাউন্সিল দশ সদস্যের হবে যেখানে সাতজন সামরিক বাহিনীর এবং তিনজন বেসামরিক প্রতিনিধি থাকবেন। আর বিক্ষোভকারীদের দাবি, ১৫ সদস্যের কাউন্সিলে ৮ জন বেসামরিক এবং সাতজন সামরিক বাহিনী থেকে আসবে। -আল জাজিরা
