পারিবারিক কলহের জের ধরে উপজেলায় গত ৫ দিনে দুই গৃহবধূসহ ৬ জন বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে আতোয়ার হোসেন (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আদমদীঘি উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাত ৯ টায় আদমদীঘির মুরইল গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুর রউফ (২৭), ১৫ ডিসেম্বর সকালে ছোট বেড়া গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী আশা বেগম (২০), ১৭ ডিসেম্বর বিকেলে কায়েতপাড়া গ্রামের হামিদুর রহমানের পুত্র মামুন (২৮), একই দিন সকালে ডুমুরী গ্রামের আতোর পুত্র আতোয়ার (২৮) ও কালাইকুরি গ্রামের রজব আলীর পুত্র হানিফ (২৩) এবং দুপুরে কাশিমালা গ্রামের মামুনুরের স্ত্রী বুলবুলি (২২) বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। এদর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেল ৫ টায় আতোয়ার হোসেন মারা যান।
