খাশোগি হত্যায় অন্যতম শীর্ষ সন্দেহভাজন নিখোঁজ!

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৪৪

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় শীর্ষ সন্দেহভাজনদের একজন কাহতানি নিখোঁজ রয়েছেন। তিনি রাজপ্রাসাদের একজন শীর্ষ উপদেষ্টা ছিলেন। সূত্র জানিয়েছে, ১১ সন্দেহভাজনের বিচার হচ্ছে গোপনে। কিন্তু আদালতে কাহতানিকে দেখা যাচ্ছে না। সৌদি প্রসিকিউটর জানিয়েছিলেন, গোয়েন্দা বিভাগের উপ-প্রধান আহমেদ আল আসিরি সাংবাদিক হত্যার বিষয়টি দেখভাল করেছেন। আর তাকে নির্দেশনা দিয়েছিলেন সৌদ-আল কাহতানি। সূত্র জানিয়েছে, আসিরিকে আদালতে পাঁচটি শুনানিতে দেখা গেলেও কাহতানিকে দেখা যায়নি। প্রশ্ন উঠেছে, কাহতানিকে কী বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না কী তার ক্ষেত্রে অন্য কিছু ঘটেছে? -আল জাজিরা