ফাহাদ চ্যাম্পিয়ন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৫০
ভারতের দিল্লী শহরে অনুষ্ঠিত ৮ম এশিয়ান স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-৯ বছর গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান স্বর্ণ পদক লাভ করেছেন। ফাহাদ ৯ খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক পান। গতকাল অনুষ্ঠিত নবম শেষ রাউন্ডের খেলায় ফাহাদ চিনের লু কাইয়ানকে হারিয়েছেন। অনূর্ধ্ব-৯ বছর গ্রুপে ৯টি দেশের ৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব-১৭ বছর গ্রুপে বাংলাদেশের অপর খেলোয়াড় যোয়ার হক প্রধান ৯ খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে ১১তম স্থান পেয়েছেন। শেষ রাউন্ডের যোয়ার ভারতের মেহেরজোট কালসের সাথে ড্র করেন।