শেখ মো. আমিন উল্যাহ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ মো. আমিন উল্যাহর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২০ ডিসেম্বর। এ উপলক্ষে রামগঞ্জ পৌরসভার নন্দনপুর চেয়ারম্যান বাড়িতে কোরানখানি, কবর জিয়ারত, মিলাদ মাহফিল, দান-খয়রাত ও অতিথি ভোজের আয়োজন করা হয়েছে।
আবুল হোসেন ভুঁইয়া
চাঁদপুর জেলার মতলব ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হোসেন ভুঁইয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ২০ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
