দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করায় গণফোরামের পাঠানো কারণ দর্শানো নোটিশটি অবশেষে হাতে পেয়েছেন বলে জানালেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। গতকাল রবিবার তিনি নোটিশটি হাতে পান। এর আগে শনিবার মোকাব্বির ইত্তেফাককে বলেছিলেন, ‘আমি কোনো নোটিশ পাইনি।’ গণফোরামের নোটিশে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে মোকাব্বিরকে। সেই অনুযায়ী আগামী ৮ মের মধ্যে তাকে কারণ দর্শাতে হবে।
