কমিউনিস্টদের বিরুদ্ধে ইসলামী ও সমমনা ১২ দলের নামে বৃহস্পতিবার হরতাল ডাকা হলেও এই মোর্চার আটটি দলই এক বিবৃতিতে জানিয়েছে, এই কর্মসূচিতে তারা নেই। হরতালের আগের দিন বুধবার সন্ধ্যায় ওই বিবৃতি আসে। বিবৃতিদাতাদের মধ্যে ইসলামী ও সমমনা ১২ দলের আহ্বায়ক মুহীউদ্দিন খানও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, “সকলের সাথে পরামর্শ ব্যাতিরেকে আগামীকাল ইসলামী ও সমমনা ১২ দলের নামে আহূত হরতালের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, এ বিষয়ে কোনো নীতিগত সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি।”
