মিয়ানমারের তিন জঙ্গির ১০ বছর করে কারাদণ্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৪৮

মিয়ানমারের জঙ্গি সংগঠনের সক্রিয় তিন সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম মামলার রায় দেন। আসামিদের প্রত্যেককে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছয়মাস কারাভোগ করতে হবে। ইতিপূর্বে এ মামলায় আসামিদের হাজতবাস দণ্ড থেকে বাদ যাবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে। 

বিস্ফোরক দ্রব্য আইনের ওই মামলায় প্রাপ্ত মো. নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম (৩০), ইয়াসির আরাফাত (২৬) ও ওমর করিম (২৯)। আসামিরা বার্মার রাজধানী মিয়ানমারের নাগরিক। তারা ইসলামি জঙ্গি সংগঠন আরএসও, জিআরসি, এআরইউ এর সক্রিয় সদস্য।