জোকস

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ১৯:৪৪
এক মদ্যপ এলাকার এক বারে বসে প্রায়ই মদ পান করে। কিন্তু তার মদ পানের ধরনটা আবার অন্যদের চাইতে একটু আলাদা। প্রতিদিনই দুই পেগ ভদকা অর্ডার করে সামনের টেবিলে একটা মার্বেল বের করে রাখেন। তারপর একটু করে পানীয়তে চুমুক দেন আর মার্বেলটার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কী যেন দেখেন। বারের ওয়েটাররা এটা জানলেও কেউই তাকে এর কারণ জিজ্ঞাসা করতে সাহস পেত না। অবশেষে বারে নতুন যোগ দেওয়া এক ওয়েটার একদিন তার কৌতুহল আর চেপে না রাখতে পেরে কারণটা জানতে চাইল। উত্তরে মদ্যপ ব্যক্তিটি বললেন, ‘আমি প্রতিবার একটু একটু করে খাওয়ার পর মার্বেলটির দিকে তাকাই। যখন দেখি যে একটার জায়গায় দুটো বা তিনটে মার্বেল দেখতে পাচ্ছি তখন বুঝি যে এখন আমাকে বাড়ি ফিরতে হবে!’ খদ্দের :ব্যাপার কি বলতো? গতকালও যখন তোমাদের এই রেস্টুরেন্টে মুরগি অর্ডার করলাম তখন মুরগির মাংসের টুকরাটা ছিল বেশ বড়। আর আজ সেই একই মুরগি অর্ডার করলাম অথচ সাইজে আজকের মাংসের টুকরাটা গতকালের অর্ধেকও নয়! ওয়েটার :আপনি মনে হয় গতকাল বাইরের দিকের কাঁচের দরজার কাছের টেবিলটায় বসেছিলেন। খদ্দের :আশ্চর্য কথা তো! টেবিলের সাথে মুরগির টুকরার কী সম্পর্ক? ওয়েটার :সম্পর্ক তো অবশ্যই একটা আছে। ঐ টেবিলটা বাইরের রাস্তা থেকে দেখা যায় বলে ওখানে সব খাবারই আমরা পরিমাণে খানিকটা বেশি দিই। এতে আমাদের বিজ্ঞাপনের কাজটাও হয়ে যায় কি না তাই... দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :কি রে তুই পা ভাঙলি কী করে? দ্বিতীয় বন্ধু :তুই গত সপ্তাহে যখন আমাদের বাড়িতে গেলি তখন বাড়ির সামনের রাস্তায় বড় গর্তটা খেয়াল করেছিলি? প্রথম বন্ধু :হ্যাঁ খেয়াল করেছিলাম তো? দ্বিতীয় বন্ধু :কিন্তু আমি খেয়াল করি নি!