শ্রমশক্তি, শিশুশ্রম ও ইয়ুথ ট্রানজিশন-টু-ওয়ার্ক সার্ভে’র প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৫০
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে আগামী ২০১৩ সালের জানুয়ারি মাস হতে শ্রমশক্তি, শিশুশ্রম ও ইয়ুথ ট্রানজিশন-টু-ওয়ার্ক সার্ভে ২০১৩ এর কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল জরিপ কাজের জন্য ৫ দিন ব্যপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ নজিবুর রহমান। বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের যুগ্ম-সচিব ডাঃ আব্দুল জলিল ও বিবিএস এর উপ-মহাপরিচালক মিজানুর রহমান। বিবিএস সূত্র জানায়, এ জরিপ কর্মসূচী হতে শ্রমশক্তির পরিমাণ, বেকারত্ত্ব, কর্মঘন্টা, কর্মে নিয়োজিত জনশক্তির পেশা ও কাজের ক্ষেত্র শিশুশ্রম ও যুবকদের কর্মসংস্থান, বেকারত্ব ও কর্মে নিয়োজিত হওয়ার সুযোগ সুবিধা ও প্রতিবন্ধকতা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বাংলাদেশে সর্বশেষ ২০০৩ সালে শিশুশ্রম জরিপ ও ২০১০ সালে শ্রমশক্তি জরিপ অনুষ্ঠিত হয়। অন্যদিকে ইয়ুথ ট্রানজিশন ও ওয়ার্ক জরিপ প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে।