চট্টগ্রামে শিবির সন্দেহে ৭ ছাত্র আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৫১
চট্টগ্রাম সরকারি কলেজের শেরেবাংলা ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসে বুধবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শিবির কর্মী সন্দেহে ৭ ছাত্রকে আটক করেছে। বিপুল সংখ্যক পুলিশ পাশাপাশি অবস্থিত এ দুইটি হলে এক সাথে অভিযান চালায়। কোতোয়ালী জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান জানান, কয়েকজন শিবির কর্মী হোস্টেলে বসে নাশকতার পরিকল্পনা করছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।