শরীয়তপুরে মনসা মন্দিরের মুর্তি ভাংচুর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৫
শরীয়তপুর সদরের ধানুকা গ্রামে মনসা মন্দিরে মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিমেন্টের তৈরী মনসা মুর্তি ভাংচুর করে। তারা মন্দিরের বারান্দায় রাখা কয়েকটি মাটির মুর্তিও ভাংচুর করেছে। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম বলেন, মন্দিরের মুর্তি ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে।