পাবনায় জামায়াতের সাথে সংঘর্ষে ৩ পুলিশ আহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৫
পাবনায় বুধবার রাতে জামায়াত-শিবিরের সাথে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এই ঘটনায় সদর থানার এস আই ফজলে এলাহী বাদি হয়ে ৭৬ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ হাজার জামাত-শিবির কর্মিকে আসামী মামলা করেছে। বৃহষ্পতিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সরকার জানান, গত বুধবার রাতে জামায়াত-শিবির পাবনা-নগরবাড়ি মহাসড়কের জাফরাবাদ ও পুষ্পপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে। তাদের আবরোধ থেকে সড়ক মুক্ত করতে গেলে তারা পুলিশকে আক্রমন করে। তাদের আক্রমনে সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম, এসআই মাহফুজুর রহমান ও এএসআই তরিকুল ইসলাম আহত হয়। এর মধ্যে এসআই মাহফুজুর রহমানের অবস্থা গুরুতর গওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।