নীলফামারী কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৬
যুদ্ধাপরাধীদের বিচার কার্য দ্রুত শেষ করাসহ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডার হাবিবুর রহমান হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা কেফায়েত হোসেন প্রমুখ।