বেড়ায় সমবায় বাজারের উদ্বোধন
বেড়া (পাবনা) সংবাদদাতা \ বেড়া উপজেলার পেঁচাকোলা বাজারে বুধবার সমবায় বাজারের উদ্বোধন করা হয়েছে। সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বাজারটি পরিচালনা করবে উদয়ন যুব সমবায় সমিতি লিমিটেড। বাজারের উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভুঁইয়া, প্রকল্প কর্মকর্তা মাহফুজুল হক খান।
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ুর ঝুঁকি শীর্ষক মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ বুধবার চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি শীর্ষক স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনেস নলেজ (বারসিক) এই সভার আয়োজন করে। এসএসএনসি’র সহযোগিতায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বারসিকের সহযোগী কর্মকর্তা জাহিদ আলী, সহকারী কর্মকর্তা অমিত সরকার, কৃষক আতাউর রহমান, কিষানী পারভীন বেগম প্রমুখ।
কসবায় ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কসবা শাখার উদ্যোগে এলাকার গরিব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূঞা বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার ১০০ গরিব-দুঃখীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
রাজীবপুরে আওয়ামী লীগের কাউন্সিল
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল বুধবার রাজীবপুর মডেল সরকারি প্রাইমারি স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। আব্দুল হাই সরকার সভাপতি ও শফিউল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সবুর ফারুকীর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
রায়পুরায় ক্লায়েন্ট এসোসিয়েশন সম্মেলন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ “স্বাস্থ্য সুযোগ নয় অধিকার”—এ শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য অধিকার প্রকল্প কর্তৃক আয়োজিত রায়পুরা উপজেলা ক্লায়েন্ট এসোসিয়েশন সম্মেলন বুধবার উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা ক্লায়েন্ট এসোসিয়েশনের সভাপতি ও চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অলিপুরা ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার প্রকল্পের (পিএসটিসি) পরিচালক জাহানুল হক বাবুল, উপজেলা স্বাস্থ্য অধিকার প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম, উপজেলা ক্লায়েন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো. কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম লিটন প্রমুখ।
বেলকুচিতে স্কাউটদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বেলকুচিতে স্কাউটদের জাতীয় বিদ্যুত্ ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হোন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন—এই শ্লোগানকে সামনে রেখে বেলকুচির সোহাগপুর পাইলট বালিকা বিদ্যালয়ে ৩ দিনব্যাপী স্কাউটদের বিদ্যুত্ ক্যাম্প শুরু হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ স্কাউটস ও বিদ্যুত্ বিভাগ আয়োজিত এ বিদ্যুত্ ক্যাম্পে ইসলামী ব্যাংকের সৌজন্যে স্কাউটদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিদ্যুত্ ক্যাম্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমদ।
নান্দাইলে সন্ধানীর মরণোত্তর চেক হস্তান্তর
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ বুধবার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহের নান্দাইল সাংগঠনিক অফিসে সোহরাব উদ্দিন নামে এক বীমা গ্রাহকের নমিনির কাছে মরণোত্তর লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। ওই সংস্থার নান্দাইল অফিস ইনচার্জ শামছ-ই-তাবরীজ রায়হানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন নান্দাইল পৌরসভা মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুশান্ত প্রমাণিক প্রমুখ।
এক দশক পর কচুয়া ছাত্রদলের নতুন কমিটি
বাগেরহাট প্রতিনিধি \ বুধবার সকালে জেলা বিএনপি অফিসে কচুয়া থানা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে মশিউর রহমান মুক্তাকে সভাপতি ও শেখ ওবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অপর নেতারা হলেন:শেখ জাহিদুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, শেখ সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক ও শেখ মহিউদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কচুয়া থানা ছাত্রদলের সভাপতি খান তায়েজ উদ্দিন নিটুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ সালাম।
গৌরনদী প্রেস ক্লাবে ক্রেস্ট বিতরণ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ সামাজিক উন্নয়ন ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে অবদান রাখায় গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক মো. আহসান উল্লাহ, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির প্রমুখ।
ধামুরহাটে থানার দুইশ গজের মধ্যে ডাকাতি
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর ধামুরহাট উপজেলা সদরের চকযদু মহল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১২/১৩ জন সশস্ত্র ডাকাত এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কালিহাতী প্রেসক্লাব ১০ বছর পর দখলমুক্ত
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা \ কালিহাতী প্রেসক্লাব দখলমুক্ত হওয়ায় বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ বছর অসাংবাদিকদের দখলে যাওয়া কালিহাতী প্রেসক্লাবটির অতীত এবং বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা করা হয়। রাজনৈতিক বলয়ে ২০০২ সালে দখল হওয়া কালিহাতী প্রেসক্লাবটি ১০ বছর পর গত ১৬ ডিসেম্বর দখলমুক্ত করা হয়।
নেত্রকোনায় আলোচনা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা মোক্তারপাড়ার মুক্তমঞ্চে গত বুধবার সন্ধ্যায় বিজয় মেলা উপলক্ষে ‘স্বাধীনতা-উত্তর রাজনীতির গতিধারা’ বিষয়ক আলোচনা সভা মেলার আহ্বায়ক মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ননী গোপাল সরকার। আলোচনা করেন দেশের বিশিষ্ট লেখক, গবেষক অধ্যাপক যতীন সরকার, পৌর মেয়র প্রশান্ত রায়, মৃণাল কান্তি রায় সজল এবং কামরুল ইসলাম শাহীন।
রানীপুকুরে শিক্ষা উপকরণ বিতরণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ গতকাল মিঠাপুকুর উপজেলার রানীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর-৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি, বিশেষ অতিথি রংপর জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, রংপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এ্যাড. রোজিনা রাজ্জাক, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলার নির্বাহী অফিসার মোহাঃ হারুন-অর-রশীদ।
রামগতিতে জেলা পরিষদ প্রশাসক সংবর্ধিত
রামগতি সংবাদদাতা \ লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক একেএম শাহজাহান কামালকে বুধবার সন্ধ্যায় রামগতি উপজেলা সদরে গণসংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ওই গণসংবর্ধনার আয়োজন করে। আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ। প্রধান অতিথি ছিলেন রামগতি ও কমলনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহিম।
মেহেরপুরে জেলা ক্যাম্প পুরির উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে ৫ দিনব্যাপি ৩য় জেলা ক্যাম্প পুরির উদ্বোধন করা হয়েছে। দেলওয়ার হোসেন জেলা ক্যাম্প পুরির উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.আবদুস শহীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী।
দিনাজপুরে যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ চিরিরবন্দরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে ও যক্ষ্মারোগী সনাক্তকরণে শিক্ষকদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাট মহাবিদ্যালয় হলরুমে শিক্ষকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহেরউদ্দীন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ মকবুল হোসেন, অধ্যক্ষ মোঃ জালালউদ্দীন প্রমুখ।
ঝিনাইদহে এমপির নিকট স্মারকলিপি
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে সংসদে কথা বলার জন্য ঝিনাইদহ-৩ আসনের এমপি আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলের কাছে তামাকবিরোধী জোটের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মহেশপুর উপজেলা চত্বরে ঝিনাইদহ-৩ আসনের এমপির কাছে স্মারকলিপি ও একটি ধূমপানমুক্ত সাইন প্রদান করেন তামাকবিরোধী জোটের পক্ষে আরডিসি নির্বাহী প্রধান মোঃ আব্দুর রহমান।
শালিখায় যৌন উত্তেজক ক্যাপসুল আটক
শালিখা (শালিখা) সংবাদদাতা \ শালিখা থানা পুলিশ ১৯ ডিসেম্বর ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চোরাচালানকৃত ভারতীয় ডেভ ফার্মা কোম্পানীর পুরুষ জোয়ান নামক ৪২ হাজার যৌন উত্তেজক ক্যাপসুল আটক করে।
ইউনিলিভারের কম্বল বিতরণ কার্যক্রম শুরু
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বুধবার থেকে উত্তরাঞ্চলের ৪ জেলার ১১টি উপজেলার হতদরিদ্র শীতার্থ মানুষের মধ্যে ১০ হাজার কম্বল ও ১৫ হাজার গরম কাপড় বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ইউনিলিভার বাংলাদেশ লি.। পার্বতীপুরের মিশনারী সংস্থা ল্যাম্ব হাসপাতালের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হবে।
ভেড়ামারায় বিদ্যালয় কমিটি ও পিটিএ সদস্যদের প্রশিক্ষণ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে গতকাল বৃহস্পতিবার সেকেন্ডাফর এডুকেশন কোয়ালিটি অ্যাড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং পিটিএ সদস্যবৃন্দের যৌথ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকায়েপ-এর সহকারী পরিচালক মোরশেদ বিপুল।
চৌদ্দগ্রামে নারী ও শিশু পাচার রোধে বিজিবির প্রচারণা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ চৌদ্দগ্রামের সীমান্ত এলাকায় নারী-শিশু পাচার রোধে সচেতনতা সৃষ্টি ও পাচারকারীদের ধরে দেয়ার লক্ষ্যে প্রচারণা চালিয়েছে বিজিবি। এ উপলক্ষে বুধবার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিবি চৌদ্দগ্রাম ফাঁড়ির কমান্ডার সুবেদার আবদুল হাই, কুমিল্লা কোটবাড়িস্থ ব্যাটেলিয়নের এমসিও ফজলুল হক, প্রধান সহকারী নায়েক সুবেদার হেমায়েত প্রমুখ। অনুষ্ঠানে ‘শর্ট ফিল্ম’ প্রদর্শনকালে গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের লোকজনসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিল।
টেকেরহাটে মহাসড়কের পূর্বপাশ ঝুঁকিপূর্ণ
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দরের হ্যামিল্টন ব্রিজের দক্ষিণের দোকান ঘরগুলোর ছাদ বা চাল রাস্তার উচ্চতার সমান। ফলে যেকোন সময় অসচেতন মুহূর্তে ড্রাইভার ঘরের চালকে রাস্তা ভেবে গাড়ি চালিয়ে দিতে পারে। অথবা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারপাশে পড়ে গেল এ ঘরগুলোর উপর গিয়েই পড়বে। দুর্ঘটনা প্রতিরোধে রাস্তার দুইপাশে গাইড ওয়াল নির্মাণ বা পিলার স্থাপন করা জরুরি।
রাজৈরে ড্রেজার মেশিনে জড়িয়ে মৃত্যু
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ রাজৈর উপজেলার তাঁতীকান্দা গ্রামে বুধবার রাতে কুমার নদীর তীরে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় মেশিনের প্লানজারের সাথে পরনের লুঙ্গি জড়িয়ে যায় এবং জামাল মিনা (৫৫) ঘটনাস্থলে মারা যায় ।
মহেশপুরে দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ বৃহস্পতিবার সকালে মহেশপুর-খালিশপুর রোডের সাহেবদাড়ি নামক স্থানে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক নিহত হয়। আহত হয় ২ জন। আহত অবস্থায় উপজেলার বাথানগাছি গ্রামের মো. বাবলু রহমানকে (৩৫) মহেশপুর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ছাতকে দুই বোনের আত্মহত্যা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা\ ছাতকে একই সাথে দুইবোন আত্মহত্যা করেছে। পৌর শহরের নোয়ারাই-ইসলামপুর গ্রামের রিক্সাচালক জয়নুল হকের দুইমেয়ে তাহমিনা বেগম (১৮) ও নাছিমা বেগম (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে বাড়ির পাশে একই গাছের ডালে দুইবোন আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
চাটমোহরে অস্ত্রসহ নকশাল নেতা গ্রেফতার
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরে চরমপন্থি দল বিপ্লবী কমিউনিস্ট পার্টি নকশালের আঞ্চলিক নেতা রফিকুল ইসলাম রফিককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে। তার কাছ থেকে একটি সাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিশ্বনাথে নন-ইউরিয়া সারের ব্যবহার নিয়ে মত বিনিময়
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের ‘দৌলতপুর ব্ল¬কের মিয়াজানেরগাঁও গ্রামে স্থানীয় কৃষকদের নিয়ে নন-ইউরিয়া সারের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন। কৃষক মো. খালিদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজন কুমার সরকার, জিতেন্দ্র মালাকার প্রমুখ।
সাতকানিয়া মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ দিনের বিজয়মেলা গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ২০, ২১ ও ২২ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলতে থাকবে। বিজয় মেলা কমিটি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু ও মহাসচিব মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন উক্ত মেলায় এলাকার সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
ডুমুরিয়ায় এ্যাডভোকেসি সভা
ডুমুরিয়া খুলনা সংবাদদাতা \ ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত মা, শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ে এক এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিত্ প্রণয় মিশ্র সভাপতিত্ব করেন।
জয়পুরহাটে বিজিবি দিবস পালন
জয়পুরহাট প্রতিনিধি \ বৃহস্পতিবার জয়পুরহাট বর্ডার গার্ড ব্যাটালিয়ন ক্যাম্পে নানা আয়োজনের মাধ্যমে বিজিবি দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির, জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন আলী, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী। অনুষ্ঠানে বিজিবির ২ জন মৃত মুক্তিযোদ্ধা সদস্যের পরিবারকে সম্মাননাসহ পুরস্কার তুলে দেয়া হয়।
নাগরপুরে জাসাসের র্যালি ও পরিচিতি সভা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলা জাসাসের উদ্যোগে আনন্দ র্যালি, মোটর সাইকেল শোভা যাত্রা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আওয়াল লাভলু, বিশেষ অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম স্বপন।
