দেশ বাঁচাও কৃষক বাঁচাও ব্যানারে গতকাল বৃহস্পতিবার বরগুনায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। সার, বীজ, কীটনাশক, ডিজেল, গ্যাস, বিদ্যুত্সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিরোধে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বরগুনা পৌর মার্কেট সংলগ্ন সদর রোডে গতকাল সকালে এ অবস্থান প্রতিবাদ সভায় জেলা কৃষকদলের আহবায়ক লে.কর্নেল (অব.) আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সগির মজনু, সালেহ ফারুক, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইউনুস সোহাগ, বরগুনা সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল হক হাওলাদার, জেলা যুবদল সভাপতি তালিমুল ইসলাম পলাশ, আমতলী উপজেলা কৃষক দলের আহবায়ক জসিম উদ্দিন ফকির প্রমুখ।
