কুমিল্লায় ডাকাতি মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা বাহার উদ্দিন সোহাগের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। বৃহস্পতিবার চান্দিনা থানার মূল ফটকের সামনে এ বিক্ষোভ মিছিল করে তারা। পরে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী ও সাধারণ সম্পাদক তপন বক্সী বিক্ষোভকারীদের সরিয়ে দেন। বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাদের দাবী, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ গ্রুপে না থাকার কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
