গতকাল বৃহস্পতিবার লাকসাম স্ট্যামফোর্ড গার্লস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জেএসসি বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ। বক্তব্য রাখেন লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক আবদুল কুদ্দুস, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাওহিদুল ইসলাম, পরিচালক আবদুল আউয়াল মজুমদার, বিদ্যালয়ের ছাত্রী নুরজাহান আক্তার কলি, সুমাইয়া খানম লুনা প্রমুখ।
