শাহ আলম ভুঁইয়া, নান্দাইল সংবাদদাতা \ স্বীকৃতি নেই, নেই শহীদ পরিবারের মর্যাদা। স্বামীকে হারিয়েছেন পরিণত বয়সে সেই ৭১-এ মহান স্বাধীনতা সংগ্রামে। তারপরও স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরে পথচলা। আর তাকে স্মরণ করেই নিজের মনে গড়ে তুলেছেন এক শহীদ মিনার। সুঁই ও সুতা দিয়ে তারই প্রতিচ্ছবি এঁকেছেন ময়মনসিংহের নান্দাইলের গয়েশপুর গ্রামের শহীদ পশর আলীর স্ত্রী আছিয়া খাতুন
