ঢাকায় অপহূত শিশুর বস্তাবন্দি লাশ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৯
মুক্তিপণের দাবিতে ঢাকায় অপহূত আরাফাতের (৮) লাশ হিজলা উপজেলার হরিনাথপুর সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঢাকার কাফরুল এলাকার বাসিন্দা ব্যবসায়ী লিয়াকত আলীর শিশু পুত্র আরাফাতকে গত বৃহস্পতিবার হিজলার মহিষখোলা গ্রামের নাসির অপহরণ করে দু’লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে ঢাকার কাফরুল থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাদীর দেয়া তথ্যে মতে মুলাদী থানার ওসি শওকত আনোয়ার অভিযুক্ত নাসিরের গ্রামের বাড়ি মহিষখোলায় অভিযান চালিয়ে নাসির ও তার সহযোগী বাদলকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার আরাফাতের বস্তাভর্তি লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।