রাজাপুরে ট্রাক উল্টে হেল্পার নিহত আহত-১

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১২
গতকাল বৃহস্পতিবার বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঁশতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে উল্টে আব্দুস ছত্তার (২৮) নামে ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থার ট্রাক ড্রাইভার দেলোয়ার হোসেন (৪৮) কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছত্তার যশোরের কেশবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।