দীর্ঘ এক দশক পর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমূহের দলীয় সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করেছে। এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ এক দশক পর বেগমগঞ্জ উপজেলার ইউনিয়নসমূহে আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার ৯টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। চৌমুহনী পৌরসভার ৯টি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন আমানউল্লাপুর ইউনিয়নে যথাক্রমে মোঃ আরিফ ও খোকন মিয়া, গোপালপুরে-জাকির হোসেন আলমগীর ও ইসমাইল মাষ্টার, জিরতলীতে-বাদশা আলম ও ওমর আলী, আলইয়ারপুরে-কাজী ইকবাল হোসেন ও মোঃ আবুল হাসেম, ছয়ানীতে- মোঃ মহিউদ্দিন ও মোঃ ফরোজ আলম, রাজগঞ্জে-টিপু সুলতান ও এ্যাডভোকেট মাসুদ, একলাসপুরে মোঃ কামাল উদ্দিন ও মানু মিয়া, বেগমগঞ্জে- খোকন মিয়া ও মোঃ কামাল উদ্দিন, মিরওয়ারীশপুরে- আবুল হাসেম ভূইয়া ও বাদল, নরোত্তমপুরে- আবুল বসর ও মোঃ সেলিম, দুর্গাপুরে- আবদুল মান্নান রানা ও আবুল খায়ের, কুতুবপুরে মোঃ নুরুল হুদা ও মোঃ হিরন, রছুলপুরে নুরুল হোসেন সেলিম ও মাহবুবুর রহমান বিজয়, হাজীপুরে মোঃ শাহিন ও মোঃ শামীম, শরীফপুরে আমিনুর রছুল মিন্টু ও মোঃ নোমান, কাদিরপুর ইউনিয়নে মোঃ সালাউদ্দিন ও মোঃ সুজন।
