মুফতী আমিনীর জন্য আজ দোয়া দিবস পালনের আহ্বান

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২২:০১
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর, জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ও জামেয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা মুফতী ফজলুল হক আমিনীর রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার দেশের সকল মসজিদ ও মাদরাসায় দোয়া দিবস পালন করা হবে। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দেশবাসীর প্রতি দেশের সকল মসজিদ ও মাদরাসায় ঘোষিত দোয়া দিবস পালনের আহবান জানান হয়েছে।