কুয়াশার কারণে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় সোয়া এগার ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে সহস্রাধিক গাড়ি।
বিআইডব্লি¬উটিসি ও ঘাট সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হয়। রাত সাড়ে দশটার দিকে অতিমাত্রায় কুয়াশার কারণে উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দৌলতদিয়া ঘাটে চারটি ও পাটুরিয়া ঘাটে চারটি ফেরি নোঙ্গর করে রাখা হয়। এছাড়া ফেরি বন্ধ হওয়ার আগ মুহূর্তে পাটুরিয়া থেকে শাহ আলী নামক রোরো ফেরি ছেড়ে আসলে মাঝ নদীতে গিয়ে আটকা পড়ে।
দৌলতদিয়া ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা দুই/তিন সারিতে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা আছে। এরমধ্যে অন্তত দুই শতাধিক ছিল যাত্রীবাহী নৈশ কোচ। এছাড়া পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়িও আটকে থাকতে দেখা যায়। যশোর থেকে আসা একাধিক ট্রাক চালক জানান, কেউ বুধবার সকালে, কেউ দুপুরের আগে ঘাটে পৌঁছলেও যানজট থাকায় নদী পাড়ি দিতে পারেননি। এছাড়া দুইদিন ধরে তারা যানজটের কবলেই আটকে রয়েছেন।
বিআইডব্লি¬উটিসি দৌলতদিয়া অফিসের সহকারী ম্যানেজার আবু আব্দুল¬াহ জানান, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
