‘জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে’

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১০:৩২

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, উদ্ভাবন ছাড়া জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার কল্পনা সম্ভব নয়। তাই উদ্ভাবনের মাধ্যমে জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এটুআই আয়োজিত ‘উদ্ভাবকের খোঁজে’ সিজন-২ এর দিনব্যাপী বাছাই পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি এটুআই’র এই কার্যক্রমের সাধুবাদ জানান।

 

‘উদ্ভাবকের খোঁজে’ দিনব্যাপী চলা এই বাছাইপর্বটি রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণির  ব্যক্তি/তরুণ-তরুণী অংশগ্রহণ করে। এর আগে গত ১৬ এপ্রিল ২০১৯ তারিখে বেরোবিতে ‘উদ্ভাবকের খোঁজে’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাইবার সেন্টারের পরিচালক ও বেরোবি ইনোভেশন হাব-এর ফোকাল পার্সন মুহাঃ শামসুজ্জামান এবং সহকারী প্রক্টর মো. আতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এটুআই বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএআইডি এবং ইউএনডিপি-এর সহায়তায় পরিচালিত একটি বিশেষ প্রোগ্রাম।

 

 

ইত্তেফাক/ইউবি