সেলাই মেশিন বিতরণ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:২০
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে প্রাইম প্রকল্পের আওতায় সুফলভোগীদের আয়বৃদ্ধিমূলক মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে গত ৯ ডিসেম্বর ২৫ জন হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার অগ্রসর ভাদাই ফেডারেশন কার্যালয়ে গত ৭ নভেম্বর এ সেলাই প্রশিক্ষণ শুরু হয় আর প্রশিক্ষণ শেষ হয় ৭ ডিসেম্বর। সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার এলাকা ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) খ.ম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল আলম সরকার। এসময় স্বাগত বক্তব্য রাখেন আইজিএ অফিসার দ্বীনবন্ধু রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা রমেশ চন্দ্র বর্মন ও সভাপতি কামিনী কান্ত রায়। শেষে প্রধান অতিথি হতদরিদ্র মহিলাদের আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে একটি করে সেলাই মেশিন তুলে দেন। আর সেলাই মেশিন পেয়ে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।