একই জাতের ধান গবেষণাগারে চাষাবাদে উচ্চফলন ও কৃষকদের নিজের মতো করে মাঠে চাষাবাদে নিম্ন ফলনের কারণ বিশ্লেষণ করে ‘ফলন পার্থক্য কমানো প্রকল্পের’ আওতায় উপজেলার সর্বস্তরের কৃষকদের নিয়ে কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত হয়েছে শস্য কর্তন ও মাঠ দিবস। গত শুক্রবার বিকেলে চান্দিনার হারং গ্রামের কৃষি জমি মাঠে ধান শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করেন উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস। কুমিল্লা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু রাশেদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইং-এর মহাপরিচালক আনোয়ার ফারুক। বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা কৃষি সমপ্রসারণের অতিরিক্ত পরিচালক এম আমীর হোসাইন, কুমিল্লা ব্রি সিএসও ড.তমাল লতা আদিও, কুমিল্লা কৃষি সমপ্রসারণের এইচএস নূরুল হক।
