গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে কাউখালী উপজেলা প্রশাসন ও সিডিআই নেটওয়ার্কের উদ্যোগে উপজেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী রুহিয়া বেগম হাসি ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মোহা. রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, মুক্তিযোদ্ধা কমান্ডার, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, নেটওয়ার্ক প্রতিনিধি মানসুরা সাথী, সভায় লিগ্যাল এইড কমিটির সাইনবোর্ড উপজেলায় স্থাপন করা, দ্বিমাসিক ভিত্তিতে লিগ্যাল এইড কমিটির সভার আয়োজন করা এবং প্রচারণার লিফলেট তৈরি করা ও বিতরণ করার সিদ্ধান্ত হয়।
