প্রতিবন্ধী শিশুদের একীভুক্ত শিক্ষায় অন্তর্ভুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ-উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। এসব প্রতিবন্ধীর স্বাস্থ্যসেবা দিতে গত ১০ ডিসেম্বর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল রিসোর্স সেন্টার। ইউনিয়ন চেয়ারম্যান ছাইদুর রহমানের সভাপতিত্বে এ সংক্রান্ত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি সাংবাদিক গোপাল চন্দ্র রায়।
