তারাগঞ্জে কারচুপি প্রশিক্ষণ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:২২
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তারাগঞ্জ ব্রাঞ্চ অফিসে ৩০ দিনব্যাপী মঙ্গা নিরসনে সমন্বিত (সংযোগ) উদ্যোগ কর্মসূচির আওতায় ২৫ জন অতিদরিদ্র মহিলাকে বিনামূল্যে কারচুপি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা হয়। পদক্ষেপ সংস্থার আয়োজনে এবং পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ দেয়া হয়। গত শনিবার তারাগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার বাবু উপেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে কারচুপি প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন তারাগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জোনের জোনাল ম্যানেজার মাহাবুবুর রশিদ, আইজিএ ইমপি¬্লমেন্টেশন অফিসার মাসুদ-উল-আলম, পল্লী প্যারামেডিক হিরু কুমার রায়, প্রশিক্ষক শিল্পী বেগম, সাংবাদিক, সমাজসেবক, প্রমুখ। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তারাগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার রুহুল আমিন বলেন যে, পদক্ষেপ-এর উদ্দেশ্য দারিদ্র্য দূর করা। আর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তা বাস্তবায়ন করে যাচ্ছে। আপনারা এই কারচুপি কাজের মাধ্যমে আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন। সকলে বাড়িতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করবেন এবং আপনাদের সবসময় পদক্ষেপ সহযোগিতা করবে। তিনি বিএম ও পিএ(টেক)-কে তাদেরকে প্রতিনিয়ত মনিটরিং করার জন্য বলেন। বক্তৃতাকালে রংপুর জোনের জোনাল ম্যানেজার মাহাবুবুর রশিদ বলেন- কারচুপি প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে থাকলে চলবে না। তা কাজে লাগাতে পারলে মঙ্গা দূর করা সম্ভব। তিনি বলেন- পদক্ষেপ ২০০৭ সাল থেকে তারাগঞ্জ উপজেলায় মঙ্গা নিরসন তথা অতিদরিদ্র মানুষের দ্ক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। পদক্ষেপ শুধু ঋণ কার্যক্রম পরিচালনা করে না, নানামুখী কার্যক্রম পরিচালনা করে।