জাতীয় এনজিও আশার তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে জনস্বাস্থ্য-স্যানিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আশার তাড়াশ এরিয়া অফিসের ম্যানেজার মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ওয়াশীন স্বর্ণলতা মহিলা সমিতির ২৬ জন সদস্য অংশগ্রহণ করে। কর্মশালায় বাড়িঘর, রান্নার স্থান, রান্নাবান্নার সরঞ্জামাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রোগমুক্ত রাখা, খাদ্যসামগ্রী নিরাপদ সংরক্ষণ এবং বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকার বিষয়াদিসহ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সমিতির সদস্যরা কর্মশালা থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যক সদস্য প্রতিবেশীকে শিক্ষাদান করার জন্য উদ্বুদ্ধ করা হয়। মহিলা সমিতির নিজস্ব কার্যালয়ে গত ৮ডিসেম্বর কর্মশালায় আশার প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ, রায়গঞ্জ ও উল্ল¬াপাড়া উপজেলার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হামিদুর রহমান জিন্নাহ , আব্দুর রাজ্জাক, হারুনুর রশিদ। এছাড়াও তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, স্বর্ণলতা মহিলা সমিতির সভানেত্রী মাজেদা খাতুন, সাধারণ সম্পাদক নাজমা খাতুন আলোচনা করেন।
